ঢাকা
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১৬
প্রকাশিত : মে ৯, ২০২৫
আপডেট: মে ৯, ২০২৫
প্রকাশিত : মে ৯, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে সৈয়দপুরে আ.লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি,সৈয়দপুর:

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা আওয়ামী লীগের ৭ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ কর্মকর্তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়ে বলেন, নইলে আপনারা (পুলিশের কর্মকর্তা) থাকতে পারবেনা।

এই নির্দেশনায় বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে শুক্রবার (০৯ মে) সকাল ১০ পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদ (৪৮), প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম (৪৮), সৈয়দপুর রেলওয়ে শ্রমিক লীগের সদস্য মোঃ আলতাফ হোসেন (৫৪), সৈয়দপুর রেলওয়ে শ্রমিক লীগের সদস্য মোঃ মাহবুব আলম (৩৮), আওয়ামী লীগ সমর্থক যথাক্রমে মোঃ রশিদুল হক (৪৮), মোঃ সাজিদুর ইসলাম ওরফে সাজু মোল্লা (৩৩), মোঃ আমিনুল ইসলাম (৪৮) ও জুলফিকার আলী (৪৬)।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন জানান, বিএনপির সৈয়দপুরের রাজনৈতিক জেলা শাখার কার্যালয় ভাঙচুরসহ বিভিন্ন মামলায় তাদের আটক করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram