ঢাকা
২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৭
প্রকাশিত : মে ২, ২০২৫
আপডেট: মে ২, ২০২৫
প্রকাশিত : মে ২, ২০২৫

বাউফলে খেলাফত মজলিসের কমিটি গঠন

নিলা, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলে খেলাফত মজলিস ২০২৫-২৬ শেসনের বাউফল উপজেলা শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

সভাপতি মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নির্বাচন পরিচালনা করেন পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক মো. কামরুল আহসান।

শুক্রবার (২ মে) সকাল দশটার দিকে বাউফল মদিনাতুল উলুম হাফেজি মাদ্রাসা কক্ষে শুরা সদস্যদের ভোট অনুষ্ঠিত হয়।

এতে পুণরায় সভাপতি মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ ও সেক্রেটারি মাওলানা জাকির হোসাইন নির্বাচিত হন। সেক্রেটারি মাওলানা জাকির হোসাইন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আইউব বিন মুসা।

এছাড়াও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শাহাবুদ্দিন আল মামুন, মাওলানা আব্দুল জলি, জনাব আমিরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আনিসুর রহমান, বাইতুল মাল সম্পাদক নুরুল আমিন আজাদী, সমাজকল্যাণ সম্পাদক মাস্টার ইকবাল হোসেন, প্রচার সম্পাদক মাওলানা জসীম উদ্দীন, অফিস সম্পাদক মাওলানা আব্দুল করিম প্রমুখ।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram