ঢাকা
৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৫৫
প্রকাশিত : আগস্ট ২৯, ২০২৬
আপডেট: আগস্ট ২৯, ২০২৬
প্রকাশিত : আগস্ট ২৯, ২০২৬

সরকারকে সময় দিতে হবে, এখনই আন্দোলন-মিছিলের প্রয়োজন নেই- এ্যানি

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারকে সময় দিতে হবে এবং দেশের উন্নয়নে সহযোগিতা করতে হবে। এখনই আন্দোলন-মিছিলের প্রয়োজন নেই। জনগণের সঙ্গে থাকার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার তা বাস্তবায়নে কাজ শুরু করেছে। তবে এর সুফল পেতে কিছুটা সময় প্রয়োজন।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভেদ্য’ আয়োজিত অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সামাজিক কর্মসংস্থান ও শ্রবণপ্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, “আমরা জনগণের সঙ্গে থাকার এবং জনগণের জন্য কাজ করার কথা বলেছি। কাজ শুরু করে দিয়েছি। বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। সরকারকে সময় দিতে হবে, সুযোগও দিতে হবে।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন এবং মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নের স্বার্থে তাঁর নেতৃত্বাধীন সরকারকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

‘অভেদ্য’র সভাপতি তানজীমুজ্জামান তিষানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক শাহাবুদ্দিন সাবু, সনাক লক্ষ্মীপুরের সাবেক সভাপতি প্রফেসর জেডএম ফারুকী, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান অভিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram