ঢাকা
প্রকাশিত : November 8, 2026
আপডেট: November 8, 2026
প্রকাশিত : November 8, 2026

দীর্ঘদিনের বিতর্কের অবসান, কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের ৪১ সদস্যের কমিটি গঠন


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

দীর্ঘদিনের বিতর্ক ও নানা জটিলতার অবসান ঘটিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মিসেস নমিতা দত্তকে সভাপতি, হেমায়েত উদ্দিন লিটনকে সাধারণ সম্পাদক এবং আতিকুর রহমান মিরাজকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় কলাপাড়া মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় ৪১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এ সময় খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী এবং সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর সাহা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির দীর্ঘদিনের বিরাজমান জটিলতার অবসান ঘটে।

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে কলাপাড়ায় শিশু-কিশোরদের সাংস্কৃতিক,সৃজনশীল ও মননশীল বিকাশে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের ঐতিহ্য ও আদর্শ সমুন্নত রেখে আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram