ঢাকা
প্রকাশিত : November 4, 2026
আপডেট: November 4, 2026
প্রকাশিত : November 4, 2026

সৈয়দপুরে পাঁচ দিনব্যাপী বই মেলার উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।।

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে পাঁচ দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির নিজস্ব খেলার মাঠে ওই বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ সেনাবাহিনীর ২২২, পদাতিক ব্রিগেড কমান্ডার ও সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসউদুর রহমান, পিএসসি। পরে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসউদুর রাহমান, পিএসসি বই মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসউদুর রাহমান, পিএসসি বলেন আমাদের সমাজে মানুষের বিকাশের জন্য বইয়ের কোন বিকল্প নেই। ঢাকাসহ বড় বড় শহরগুলোতে মূলত বই মেলা হয়। কিন্তু আমাদের এই প্রান্তিক এলাকায় তেমনভাবে কোন বড় আকাওে বই মেলা হয় না। সে বিষয়টিকে সামনে রেখে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ব্যানারে আজকের এই বই মেলার আয়োজন। এখানে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা বই মেলা আসবে, বই কিনবে, বই পড়বে এবং বইকে ভাল বাসবে। সেই সঙ্গে বই মেলার পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আশা করছি উৎসবমুখর পরিবেশে এই মেলা আমাদের বই ও সংস্কৃতিকে তুলে ধরবে। আগামীতে আরো বড় আকারে বই মেলা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি, জি, আর্টিলারি, উপাধ্যক্ষ (কলেজ) খোন্দকার আব্দুল আলীম, উপাধ্যক্ষ (স্কুল) মুহাম্মদ মোহায়মিনুল কবীর, উপাধ্যক্ষ (ইংলিশ ভার্সন) মো. শফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলাসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি এবং শিক্ষার্থী ও সকল স্তরের মানুষের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করার লক্ষে এই বই মেলার আয়োজন করা হয়েছে। বই মেলায় প্রায় ১৫টি স্টল স্থান পেয়েছে। এর পাশাপাশি শিল্পকর্ম সামগ্রী প্রদর্শন ও বিক্রয়, পিঠা মেলা, বিজনেস প্রপ্রোজাল, বিজ্ঞান মেলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাস সংক্রান্ত বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। মেলায় বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করবে। গতকাল বুধবার (৪ নভেম্বর) থেকে শুরু হয়ে এই মেলা চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। আর প্রতিদিন অন্তত পাঁচ হাজার মানুষ মেলায় প্রবেশের সুযোগ পাবেন। তবে আয়োজন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ব্যতিত সকল সাধারণ মানুষের ২০ টাকা মূল্যমানের টিকিটের বিনিময়ে মেলায় প্রবেশের সুযোগ রয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram