ঢাকা
প্রকাশিত : October 12, 2026
আপডেট: October 12, 2026
প্রকাশিত : October 12, 2026

ঘিওরে তামাকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে মানববন্ধন ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, ঘিওর (মানিকগঞ্জ):

"জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসি, তামাকমুক্ত সমাজ গড়ি"—এই স্লোগান সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে তামাকবিরোধী সচেতনতামূলক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিকেলে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা গ্রিন কোয়ালিশন ও বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

উপজেলা গ্রিন কোয়ালিশনের সদস্য পীরজাদা হারুন অর রশীদ চিশতীর সভাপতিত্বে এবং কবি দেলোয়ার হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা গ্রিন কোয়ালিশনের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাসাস সাধারণ সম্পাদক কবি মইন হোসেন, কবি আব্দুস সাত্তার, কবি শামসুল আলম ও সাংবাদিক মো. আতোয়ার রহমান তোহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় এবং মূল ধারণাপত্র পাঠ করেন বারসিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, কেবল বাগ্‌বিতণ্ডা বা ঝগড়া করে তামাক চাষ ও ব্যবহার বন্ধ করা সম্ভব নয়। তামাকের বিরুদ্ধে কার্যকর অবস্থান নিতে হলে নীতিগতভাবে এর বিরোধিতায় সোচ্চার হতে হবে। জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর তামাকের মারাত্মক ক্ষতিকর প্রভাব তুলে ধরে বক্তারা সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে স্থানীয় কৌতুক অভিনেতা হারিজের একটি জনপ্রিয় প্রবাদ স্মরণ করিয়ে দিয়ে তামাক বর্জনের আহ্বান জানান। এ সময় ঘিওর উপজেলার সিংজুরী, বালিয়াখোড়া ও পয়লা ইউনিয়নে গত বছরের তুলনায় তামাকের আবাদ কিছুটা কমেছে বলে জানানো হয়। কৃষকরা গত বছর তামাকের ভালো দাম না পাওয়ায় উৎপাদন কমিয়ে দিয়েছেন উল্লেখ করে এর নেপথ্যের অন্যান্য কারণগুলো খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নতুন কমিটি গঠন সভা শেষে কবি মমতাজ বেগমকে আহ্বায়ক এবং কবি দেলোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট 'গ্রিন কোয়ালিশন' ঘিওর উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়। মানববন্ধন ও আলোচনা সভায় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram