ঢাকা
প্রকাশিত : October 8, 2026
আপডেট: October 8, 2026
প্রকাশিত : October 8, 2026

লক্ষ্মীপুরে হাসপাতালে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কর্মসূচি

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহের অংশ হিসেবে লক্ষ্মীপুর সদর হাসপাতালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে (৮ অক্টোবর) সদর হাসপাতাল এলাকায় জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলার আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সদর হাসপাতালের আরএমও ডা. অরুপ পাল, পৌর আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, মাওলানা জহিরুল ইসলাম, হারুনর রশীদসহ আরও অনেকেই।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র এবং নির্মাণাধীন ভবনসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো দ্রুত পরিষ্কার করতে হবে।

তারা আরও বলেন, কারও জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা বা ডেঙ্গুর অন্যান্য উপসর্গ দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপরও তারা গুরুত্বারোপ করেন। একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নগরী গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের জনসচেতনতামূলক ও মশক নিধন কার্যক্রম শহরজুড়ে অব্যাহত থাকবে বলেও জানান তারা।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে হাসপাতাল এলাকায় মশক নিধন ওষুধ ছিটানো ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। একই সঙ্গে হাসপাতালে আগতদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram