ঢাকা
প্রকাশিত : October 7, 2026
আপডেট: October 7, 2026
প্রকাশিত : October 7, 2026

বাল্যবিয়ে প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে ঐক্যবদ্ধ লড়াইয়ের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

মো. নজরুল ইসলাম , মানিকগঞ্জ :

"নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ করি, নারীবান্ধব সমাজ গড়ি"—এই স্লোগানকে সামনে রেখে বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে যৌথ উদ্যোগ ও ঐক্যবদ্ধ আন্দোলনের সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ এবং মানিকগঞ্জ জেলা কিশোরী উন্নয়ন ফোরাম।

আজ বুধবার (০৭ অক্টোবর ২০২৬) সকালে ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ মহিলা পরিষদের কবি সুফিয়া কামাল ভবন মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা 'বারসিক' পরিচালিত মানিকগঞ্জ জেলা কিশোরী উন্নয়ন ফোরাম ও বাংলাদেশ মহিলা পরিষদের যৌথ আয়োজনে এই অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। বারসিক এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বারসিক প্রকল্প কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
সভায় বাল্যবিয়ের মাঠপর্যায়ের বাস্তব চিত্র ও মাঠকাজের নানা চ্যালেঞ্জ নিয়ে একটি তথ্যবহুল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বারসিকের প্রকল্প সমন্বয়কারী রাশেদা আক্তার। অন্যদিকে, বাংলাদেশ মহিলা পরিষদের এডভোকেসি ও নেটওয়ার্কিং পরিচালক জনা গোস্বামী সংগঠনের গৃহীত সামাজিক আন্দোলন ও নীতি-নির্ধারণী অ্যাডভোকেসি কার্যক্রমের ওপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তুলে ধরেন।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে বক্তারা বলেন, প্রান্তিক পর্যায় থেকে জাতীয় স্তর পর্যন্ত সমন্বিত পদক্ষেপ না নিলে বাল্যবিয়ে ও নারী নির্যাতন পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। আলোচনায় অংশ নেন বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম, লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, বারসিকের কর্মকর্তা ঋতু রবি দাস, আছিয়া আক্তার, রিনা সিকদার, মো. বিল্লাল হোসেন ও আলোকচিত্রী সুব্রত সরকার প্রমুখ।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, "সমাজে টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সামাজিক সংগঠনগুলোর মধ্যে শক্তিশালী কোলাবরেশন বা সহযোগিতা প্রয়োজন। সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই বাল্যবিয়োর মতো সামাজিক ব্যাধির আমূল পরিবর্তন ঘটানো সম্ভব।"

সভায় উভয় সংগঠনের নেতৃবৃন্দ আগামী দিনে বাল্যবিয়ে রোধ ও নারীবান্ধব সমাজ গঠনে মাঠপর্যায়ে যৌথভাবে কাজ করার দৃঢ় আশাবাদ ও ঐক্যমত ব্যক্ত করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram