ঢাকা
প্রকাশিত : September 26, 2026
আপডেট: September 26, 2026
প্রকাশিত : September 26, 2026

ফ্যাসিস্ট আওয়ামীলীগের সক্রিয় কর্মী সারডিলারের চূড়ান্ত তালিকায় : বাতিলের দাবি

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি;

গাইবান্ধার সাঘাটায় ফ্যাসিস্ট আওয়ামীলীগের সক্রিয় কর্মী সাখাওয়াৎ হোসেনের নাম সার ও কীটনাশক ডিলারের চূড়ান্ত তালিকায় রয়েছে। তিনি পদুমশহর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য। গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে তার ডিলারশিপ বাতিলের দাবি জানিয়েছেন পদুমশহর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি সদস্য শাহিনুর ইসলাম।


‎সংবাদ সম্মেলনে শাহিনুর ইসলাম জানান, সারাদেশে সরকারের কৃষি মন্ত্রণালয়ের সার ও কীটনাশক ডিলার নিয়োগ শেষ পর্যায়ে রয়েছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নে চূড়ান্ত তালিকায় সাখাওয়াৎ হোসেনের নাম রয়েছে। তিনি ফ্যাসিস্ট আওয়ামীলীগের সক্রিয় কর্মী।

এই সাখাওয়াৎ হোসেন ২০১৪ ও ২০১৯ সালে উপজেলা পরিষদ এবং ২০১৬ সালে জেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেন। এছাড়াও সাখাওয়াৎ হোসেন ২০২৪ সালের ৭ জানুয়ারির অবৈধ নির্বাচনে গাইবান্ধা-৫(সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামীলীগের প্রার্থী মাহমুদ হাসান রিপনের নৌকা মার্কার পক্ষে কাজ করেছেন। অথচ আওয়ামীলীগ সরকার আমলে আন্দোলনের সক্রিয় নেতা ও ১২টি মামলায় কারা নির্যাতিত শাহিনুর ইসলাম তালিকা থেকে বাদ পড়েছেন।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা শাহিনুর ইসলাম সার ডিলারের তালিকা থেকে ফ্যাসিস্টের দোসর সাখাওয়াৎ হোসেনের নাম বাতিলের জন্য গাইবান্ধা জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসকের প্রতি দাবি জানিয়েছেন।
‎সংবাদ সম্মেলনে জেলা ওলামা দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ৯নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড সেক্রেটারি মোসলেম উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram