ঢাকা
প্রকাশিত : September 26, 2026
আপডেট: September 26, 2026
প্রকাশিত : September 26, 2026

গাইবান্ধায় বিদেশী পিস্তুল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রাম সংলগ্ন শিবপুর সড়কে একটি কালভার্টের নিচ থেকে বিদেশী পিস্তুল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। শনিবার রাত তিনটার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি) অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ দল শিবপুর সড়কের ওই কালভার্ট এলাকায় তল্লাশি চালায়। এ সময় কালভার্টের নিচে সাদা রংয়ের একটি প্লাস্টিকের কাটা বস্তা দেখতে পান অভিযানকারীরা। পরে বস্তার মুখ খুলে লাল রংয়ের একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশী পিস্তুল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram