ঢাকা
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৫৩
প্রকাশিত : আগস্ট ২৬, ২০২৬
আপডেট: আগস্ট ২৬, ২০২৬
প্রকাশিত : আগস্ট ২৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ আহত ৪

বিকাশ রায় চৌধুরী,সিনিয়র স্টাফ রিপোর্টার॥

ঠাকুরগাঁওয়ে পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আনোয়ারা বেগম (৪৫) এবং জীবন অধিকারি (৪০) নামের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন । দুর্ঘটনার পর পিকআপের চালককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) সকালে দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের ভূল্লী উপজেলার কচুবাড়ী পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটো আরোহী আনোয়ারা বেগম ভূল্লী উপজেলার বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী এবং নিহত অটো চালক সদর উপজেলার শুখান পুকুর এলাকার ছত্রিশ অধিকারির ছেলে বলে নিশ্চিত করেছেন ভুল্লী থানা পুলিশ। অপরদিকে আহত ৪ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল একটি মালবাহী পিকআপ। এটি কচুবাড়ী পোস্ট অফিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনটি যানবাহনই ক্ষতিগ্রস্থ হয় এবং কয়েকজন আহত হন। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম ও জীবন অধিকারির মৃত্যু হয়।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, কচুবাড়ী এলাকায় পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছে। পিকআপের চালককে গাড়িসহ আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram