

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।
পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্র হিজবুল্লাহ'র উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় বাউফল সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে আনন্দ র্যালিটি শুরু হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালির উদ্বোধন করেন, জমিয়তে হিজবুল্লাহ'র কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা সৈয়দ আবুল কালাম আজাদ ও বাউফল উপজেলা জমিয়তে হিজবুল্লাহ'র সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মো. শাহজাহান।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ আয়েম্মা হিজবুল্লাহ বাউফল উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা সোহেল মাহমুদ মফিজ, যুব হিজবুল্লাহর সভাপতি মাওলানা রুহুল আমিন সিরাজী, ছাত্র হিজবুল্লাহ মিশর শাখার সভাপতি সৈয়দ আতিক নাসরুল্লাহ আল আযহারী এবং ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় বার্তা সম্পাদক মাওলানা মুফতি আবু সালেহ মো. আব্দুল হাই।
এছাড়াও বক্তব্য রাখেন, বাউফল উপজেলা ছাত্র হিজবুল্লাহর সভাপতি হাফেজ মাওলানা নুরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান আদনান ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তরিকুল ইসলাম।
আলোচনায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্ম ও জীবনাদর্শ এবং তাঁর সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
