ঢাকা
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১৮
প্রকাশিত : আগস্ট ২৫, ২০২৬
আপডেট: আগস্ট ২৫, ২০২৬
প্রকাশিত : আগস্ট ২৫, ২০২৬

বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় ঐক্যের বার্তা

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে বাউফল উপজেলা বিএনপির (পাবলিক মাঠ সংলগ্ন) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ দীর্ঘদিনের দলীয় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী একসঙ্গে ও ঐক্যবদ্ধভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে বাউফলে বিএনপির দলীয় কোনো কর্মসূচি বা অনুষ্ঠান পৃথকভাবে নয়, ঐক্যবদ্ধভাবে পালন করার বিষয়ে নেতারা একমত পোষণ করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গনি সিকদার, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সহসভাপতি শাহজাহান হাওলাদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তিই বিএনপিকে আরও শক্তিশালী করবে। তাই সব ধরনের মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে দলের বৃহত্তর স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ও শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি, সাংগঠনিক বিষয় ও কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram