ঢাকা
২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২৯
প্রকাশিত : আগস্ট ২০, ২০২৬
আপডেট: আগস্ট ২০, ২০২৬
প্রকাশিত : আগস্ট ২০, ২০২৬

বাউফলে শিক্ষার্থীকে ইভ‌টি‌জিংয়ের প্রতিবাদ করায় বাবা‌কে কু‌পিয়ে জখম

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:

পটুয়াখালীর বাউফ‌লে এক শিশু শিক্ষার্থী‌কে ইভ‌টি‌জিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীর বাবা‌কে কুপি‌য়ে জখম করার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। বুধবার (১৯ আগষ্ট) রাত ৯টার দি‌কে উপ‌জেলার বগা ইউনিয়‌নের শাপলাখালী গ্রা‌মে ওই ঘটনা ঘ‌টে।

অ‌ভিযুক্ত ওই বখাটে ছেলের নাম আরাফাত হো‌সেন (১৫), সে একই গ্রা‌মের ক‌বির খা‌নের ছে‌লে। শিক্ষার্থীর বাবা আহত রা‌সেল সিকদার ব‌লেন, তার কন‌্যা শাপলাখালী সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী। স্কুল থে‌কে আসা যাওয়ার প‌থে আরাফাত প্রায়ই তার শি'শু কন‌্যা‌কে উত্ত্যক্ত ক‌রে আস‌ছে। ঘটনার প্রতিকার চে‌য়ে শিক্ষা কর্মকর্তা‌কে অব‌হিত কর‌লে তি‌নি উপ‌লেলা কর্মকর্তা‌কে লি‌খিতভা‌বে অব‌হিত কর‌তে নি‌র্দেশ দেন।

মঙ্গলবার তি‌নি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার কা‌ছে লি‌খিত অ‌ভি‌যোগ দা‌খিল কর‌লে ক্ষিপ্ত হন আরাফাত। ঘটনার রা‌তে আহত রা‌সেল সিকদার বা‌ড়ির কা‌ছের চা‌য়ের দোকা‌নে ব‌সে চা পান কর‌ছি‌লেন। এসময় আগে থে‌কে ওত পে‌তে থাকা আরাফাত ও কাওসা‌রের নেতৃ‌ত্বে ৭/৮ জ‌নের এক‌টি দল তার উপর হামলা ক‌রে কুপি‌য়ে আহত ক‌রে। রক্তাক্ত অবস্থায় তা‌কে উদ্ধার ক‌রে বাউফল উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হয়। কর্তব‌্যর্ত চিকৎসক জা‌নি‌য়ে‌ছেন তার শরী‌রের কো‌পের চিহ্ন র‌য়ে‌ছে ত‌বে সে আশংকা মুক্ত।

এবিষ‌য়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সিরাজুল ইসলাম ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। তদন্ত সা‌পে‌ক্ষে আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram