ঢাকা
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৮
প্রকাশিত : আগস্ট ৫, ২০২৬
আপডেট: আগস্ট ৫, ২০২৬
প্রকাশিত : আগস্ট ৫, ২০২৬

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে বুধবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় পৌর পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ১০টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।

স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা পরিষদের প্রশাসক ডা: মইনুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ, এনসিপি, জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধা সোসাইটি, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস, প্রধান ডাকঘর, গাইবান্ধা সরকারি কলেজসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে জেলা প্রশাসনের আয়োজনে ইনডোর স্টেডিয়ামে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা পরিষদের প্রশাসক ডা: মইনুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাকাসহ জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএম শাওন।

বক্তারা সভায় ৫ আগস্টের তাৎপর্য তুলে ধরে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দ্রæত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।
শেষে জেলার ৬ জুলাই শহীদ পরিবার ও ২৪৬ জন জুলাই যোদ্ধাকে সম্মননা স্মারক প্রদান ও তাদের মাঝে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram