ঢাকা
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৮
প্রকাশিত : আগস্ট ৫, ২০২৬
আপডেট: আগস্ট ৫, ২০২৬
প্রকাশিত : আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বাউফলে দোয়া ও আলোচনা

মো. ফোরকান, বাউফল,পটুয়াখালী:

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বাউফলে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে দোয়া ও আলোচনা জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বাউফল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ, নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও আলোচনা করা হয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে শহীদদের স্মরণে বিশেষভাবে আলোচনা করেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। পরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ১১ দলীয় ঐক্যের অন্যতম নেতা মাওলানা জামাল উদ্দিন।

দোয়ায় শহীদদের জন্য মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। আলোচনা সভায় বক্তারা গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবি এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram