ঢাকা
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৪
প্রকাশিত : আগস্ট ৩, ২০২৬
আপডেট: আগস্ট ৩, ২০২৬
প্রকাশিত : আগস্ট ৩, ২০২৬

‎বাগেরহাটে প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১


‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট:

‎বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি জাল স্বাক্ষর ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে মো. কামরুজ্জামান টুকু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎রোববার (২ আগস্ট) রাত আনুমানিক ১২টার দিকে মোংলা থানা পুলিশ তাকে উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত একটি সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়েছে।

‎মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

‎গ্রেফতার মো. কামরুজ্জামান টুকু উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।

‎মোংলা থানা পুলিশ জানায়, প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র অবৈধ তদবির বাণিজ্য করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে চক্রটির সঙ্গে জড়িত ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে টুকু শেখকে গ্রেফতার করা হয়।

‎মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, মন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের সিল ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মো. কামরুজ্জামান টুকুকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে মন্ত্রীর নাম ও পদবি সংবলিত একটি সিল ও স্ট্যাম্পেট জব্দ করা হয়েছে। এসব সামগ্রী ব্যবহার করে প্রতিমন্ত্রীর পরিচয় ও পদবি কাজে লাগিয়ে অবৈধ তদবির বাণিজ্য করে আসছিল সে। এ ঘটনায় মোংলা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram