ঢাকা
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০২
প্রকাশিত : জুলাই ২৫, ২০২৬
আপডেট: জুলাই ২৫, ২০২৬
প্রকাশিত : জুলাই ২৫, ২০২৬

মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের সন্ধান‎


‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট:

‎‘আমার দেশের দরিদ্র মানুষ ওষুধ পায় না, আর এখানে লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ!’—বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনা ও ত্রুটি-বিচ্যুতি দেখে এভাবেই চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

‎শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে হাসপাতালটি পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি হাসপাতালের বাথরুমেও সরকারি ওষুধ ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


‎স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল। সেই বেহাল দশা থেকে উত্তরণে বর্তমান সরকার চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে।

‎জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও জানান, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। খুব শীঘ্রই এর টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি।

‎পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram