ঢাকা
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫৩
প্রকাশিত : জুলাই ২২, ২০২৬
আপডেট: জুলাই ২২, ২০২৬
প্রকাশিত : জুলাই ২২, ২০২৬

মাদক থেকে দূরে থাকতে শিক্ষার্থীদেরসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:

নেশা ছাড়ি কলম ধরি/ মাদকমুক্ত দেশ গড়ি, জীবনকে ভালোবাসি/ মাদক থেকে দূরে থাকি ইত্যাদি ¯স্লোগানে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ও কলেজের হলরুমে বুধবার এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় আয়োজিত এই সচেতনতামূলক সভায় কলেজ ও স্কুল শাখার শিক্ষার্থীরা অংশ নেয়। মাদকবিরোধী এই সভায় কলেজ অধ্যক্ষ আব্দুল মতিন সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রফিকুল ইসলাম, সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মারজান সরকার, সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক নিতাই সরকার, সচেতন শিক্ষার্থী পরিষদের সমন্বয়ক সাংবাদিক ময়নুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলার নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, ভবিষ্যতে সুস্থ সমাজ চাইলে শিক্ষার্থীদের অবশ্যই সচেতন হতে হবে। লেখাপড়ার পাশাপাশি একজন পূর্ণাঙ্গ মানুষ হতে তাদেরকে মাদক, ঈভটিজিং ও বাল্যবিবাহমুক্ত থাকতে হবে। তিনি লক্ষ্মীপুর স্কুল ও কলেজের শিক্ষার্থীদের এসব সামাজিক অভিশাপ থেকে মুক্ত থাকার আহবান জানান।
শেষে মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাদকবিরোধী শপথ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram