ঢাকা
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৪
প্রকাশিত : জুলাই ১৮, ২০২৬
আপডেট: জুলাই ১৮, ২০২৬
প্রকাশিত : জুলাই ১৮, ২০২৬

কার্বন নিঃসরণ হ্রাস ও জলবায়ু মোকাবিলায় চরাঞ্চলের ৯ শত পরিবারে উন্নত বৈদ্যুতিক চুলা বিতরণ

আবু তাহের, স্টাফ রিপোর্টার :

চরাঞ্চলে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধি, কার্বন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে ৯০০ পরিবারের মাঝে উন্নত বৈদ্যুতিক চুলা বিতরণ কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এবং এডব্লিউও ইন্টারন্যাশনাল (AWO International)-এর যৌথ সহযোগিতায় গতকাল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ২৪০টি সুবিধাজনক পরিবারের মাঝে উন্নত এই বৈদ্যুতিক চুলা বিতরণ করা হয়েছে।

উন্নত বৈদ্যুতিক চুলা বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চরাঞ্চল ও গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, গৃহস্থালি কাজে কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু-সহনশীল ও পরিবেশবান্ধব জীবনযাত্রা গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রচলিত কাঠের চুলার বিকল্প হিসেবে এই উন্নত বৈদ্যুতিক চুলা ব্যবহারের ফলে নারীদের স্বাস্থ্যঝুঁকি যেমন কমবে, তেমনই পরিবেশ সুরক্ষায় তা কার্যকর অবদান রাখবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে এলাকার নির্ধারিত ৯০০টি প্রান্তিক পরিবারের মাঝে এই উন্নত পরিবেশবান্ধব বৈদ্যুতিক চুলা বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram