ঢাকা
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:০১
প্রকাশিত : জুলাই ১৭, ২০২৬
আপডেট: জুলাই ১৭, ২০২৬
প্রকাশিত : জুলাই ১৭, ২০২৬

অপকর্মে বিএনপি আওয়ামী লীগের রিপ্লেসমেন্টে পরিণত হয়েছে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি:

​বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘অপকর্মের দিক থেকে বিএনপি বর্তমানে আওয়ামী লীগের রিপ্লেসমেন্টে পরিণত হয়েছে।’ তিনি বলেন, ‘বিএনপির দেশব্যাপী হত্যাকাণ্ড গুলো জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নিজেদের দলের অভ্যন্তরেই কোন্দলের কারণে ২১৯ থেকে ২২০ জন নেতাকর্মী খুন হয়েছেন। এই আন্তঃকোন্দলের কারণে হাজার হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন, চাঁদাবাজির শিকার হয়েছেন এবং বাড়িঘর ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।’

​বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৩টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

​এর আগে হেলিকপ্টারযোগে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে নামেন৷ বোনারপাড়া সরকারি কবরস্থানে শহীদ সাইফুল্লাহ বারীর কবরস্থানে যান। সেখানে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি সাইফুল্লাহ বারীর বাড়িতে গিয়ে শোকসন্তোপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং সংগঠনের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় আহত জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদেরকেও আর্থিক সহযোগিতা করেন৷

​এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মেডিক্যাল বিভাগের সভাপতি ডা. এস এম খালেদুজ্জামান, গাইবান্ধা ৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ সরকার,
গাইবান্ধা ৪ আসনের এমপি অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, জেলা শিবিরের সভাপতি মোঃ ইউসুফ আল কারযাভী, সেক্রেটারি মোঃ ফাহিম মন্ডলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী।
​নেতৃবৃন্দ গত ২১ জুন প্রকাশ্যে দিবালোকে সাঘাটার বোনারপাড়ায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানান। তারা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​উল্লেখ্য, গত ২১ জুন বিকেলে সাঘাটার বোনারপাড়া চারমাথা এলাকায় বহিস্কৃত যুবদল নেতা মুকুলের ছুরিকাঘাতে নিহত হন সাইফুল্লাহ বারী। এ ঘটনায় আরেক জামায়াত কর্মী সালাউদ্দিন ঢাকায় চিকিৎসাধীন রয়েছে৷

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram