ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫২
প্রকাশিত : জুন ২৫, ২০২৬
আপডেট: জুন ২৫, ২০২৬
প্রকাশিত : জুন ২৫, ২০২৬

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্কুলছাত্রীকে যৌন হয়রানীর প্রতিবাদে ছাত্র ছাত্রীদের মানববন্ধন

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বৃহস্পতিবার দুপুরে চন্দ্রগঞ্জ বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

লক্ষ্মীপুর -নোয়াখালী আঞ্চলিক মহা সড়ক অবরোধ করে ছাত্র-ছাত্রীরা ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় ছাত্রছাত্রীরা যৌন হয়রানির প্রতিবাদ ও যৌন হয়রানির সাথে জড়িত সিএসজি অটো রিক্সা চালক কে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।এ সময় সড়কে চলাচলকারী যানবাহন আটকে পড়ে প্রায় দুই কিলোমিটার ব্যাপী যানজটের সৃষ্টি হয়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে জড়িত পিএসজি অটোরিকসা চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেয়।

জানা যায়, বুধবার দুপুরে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফেরার জন্য অজ্ঞাত পরিচয়ে একটি সিএনজি অটো রিক্সায় উঠে। কিছুদূর যাওয়ার পর ঐ সিএনজি চালক তাকে যৌন হয়রানি শুরু করে। এক পর্যায়ে তাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ওই ছাত্রী প্রাণ বাঁচাতে কলেজ রোডে চলন্ত সিএনজি অটোরিকশা থেকে ঝাঁপ দিয়ে পড়ে আহত হয়। উপস্থিত জনতা আহত স্কুলছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করে।

এ ব্যাপারে ছাত্রীর পরিবার চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ দায়ের করতে গেলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা না থাকার অভিযোগ তুলে পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। পরবর্তীতে রাত ১১ টার দিকে পুলিশ অভিযোগ গ্রহণ করেন।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম জানান, বিভিন্ন সিসি ক্যামেরার ভিডিও ফুটের সংগ্রহ করে সিএসবি অটোরিকসা ও এর চালককে চিহ্নিত করে গ্রেপ্তার করার টা চলছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram