ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৪১
প্রকাশিত : জুন ২২, ২০২৬
আপডেট: জুন ২২, ২০২৬
প্রকাশিত : জুন ২২, ২০২৬

কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব লক্ষ্মীপুরের সন্তান জাহাঙ্গীর আলম

এস এম আওলাদ হোসেন। সিনিয়র রিপোর্টার।।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান প্রফেসর জাহাঙ্গীর আলম।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

​তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামের ঐতিহ্যবাহী ‘সাহেব বাড়ি’র এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

প্রফেসর জাহাঙ্গীর আলম ১৭তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন দক্ষ ও দূরদর্শী কর্মকর্তা। কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব হিসেবে যোগদানের পূর্বে তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রফেসর হিসেবে অত্যন্ত সুনামের সাথে কর্মরত ছিলেন। তাঁর এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং তাঁর সহকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।

লক্ষ্মীপুরের সন্তান জাহাঙ্গীর আলম কুমিল্লা শিক্ষা বোর্ডের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রশাসনের সর্বোচ্চ পদে আসীন হওয়ায় তাঁর জন্মভূমি লক্ষ্মীপুর জেলায় আনন্দের আমেজ বিরাজ করছে। এলাকার সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram