ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৯
প্রকাশিত : জুন ২১, ২০২৬
আপডেট: জুন ২১, ২০২৬
প্রকাশিত : জুন ২১, ২০২৬

দুমকিতে প্রডিউসার গ্রুপের আনুষ্ঠানিক নিবন্ধন উপলক্ষে সভা

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি,:

পটুয়াখালীর দুমকি উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) কর্তৃক গঠিত প্রডিউসার গ্রুপ (পিজি)-এর উৎপাদনমুখী সমবায় সমিতি হিসেবে আনুষ্ঠানিক নিবন্ধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১জুন) সকাল দশটার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা (ইউএলও ভারপ্রাপ্ত) ডাঃ আশিক হাজরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা অশোক হালদার, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আশিক হাজরা বলেন, ডেইরি ডেভেলপমেন্ট যে বোর্ড রয়েছে তার আওতায় যেসব পিজিরা চলে আসবেন তারা এর আওতায় নানা প্রশিক্ষণ ও সহায়তা পেতে থাকবেন। পিজি নিবন্ধন কর্মসূচি সম্পন্ন হলে তাদের যে মাসিক সঞ্চয় জমা হয় এটা তাদের ভবিষ্যতের বড় একটা সেভিংস-এ দাঁড়াবে যা দিয়ে নতুন কিছু করার উদ্যম পাবে তারা।

সভায় পিজি সমিতির কয়েকজন সদায় অভিযোগ করে বলেন, আমাদের এখানে সভাপতি সাধারণ সম্পাদকেরা আসেনাই যা অত্যন্ত দুঃখজনক, যারা অনুপস্থিত আছে তাদের বাদ দিয়ে নতুন উদ্যমীদের নিবন্ধন দেয়া হোক।

সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রডিউসার গ্রুপভিত্তিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা জানান, উৎপাদনমুখী সমবায় সমিতি হিসেবে নিবন্ধনের মাধ্যমে প্রডিউসার গ্রুপগুলো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করবে, যা সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে নিবন্ধন কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং সফল বাস্তবায়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।

আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন এলাকার খামারি, প্রডিউসার গ্রুপের সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram