

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে "মান্তা সম্প্রদায়ের" অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে মানবিক সংগঠন স্প্রেইড হিউম্যানিটি।
শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার কালাইয়া ইউনিয়নের বগী তুলাতলা এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এর আগে গত ১৩ জুন কালাইয়া ইউনিয়নের বগী তুলাতলায় বসবাসরত মান্তা সম্প্রদায়ের সার্বিক খোঁজখবর নিতে সরজমিনে যান
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন।
তাদের সার্বিক পরিস্থিতি দেখে সংগঠনের দায়িত্বশীলদের সাথে আলোচনা করেন, কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায়।
এছাড়াও আলোচনায় মান্তা সম্প্রদায়ের নিজস্ব কোনো জায়গা জমিন নেই। তারা নদী ও খাল তীরবর্তী এলাকায় ছোট ছোট নৌকায় ভাসমান জীবনযাপন করেন। স্থায়ী ঠিকানা না থাকায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের জীবন কাটে ছোট্ট নৌকায়। পেশা হিসেবে মাছ ধরা ও বিক্রি করাই তাদের কাজ। এ বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়।
পরে স্প্রেইড হিউম্যানিটি'র পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী দেওয়া হয়। পাশাপাশি সরকারি ভাবে তারা যেন সার্বিক সহযোগিতা পায় সে বিষয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সংগঠণের দায়িত্বশীলরা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই স্প্রেইড হিউম্যানিটি-এর মূল লক্ষ্য। ভবিষ্যতেও সংগঠনটি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা, অসহায় মানুষের পাশে দাড়াতে চায় তবে সরাসরি না থাকার ইচ্ছা পোষণ করেন। আমরা তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা চাইলে স্প্রেইড হিউম্যানিটি'র মাধ্যমে এমন মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন। আমাদের মানবিক সংগঠনের তহবিলে দান করে অসংখ্য মানুষের পাশে দাড়াতে পারেন। আমরাও চাই সমাজের অবহেলিত মানুষ গুলো যেন সঠিকভাবে তাদের প্রাপ্য অংশটুকু পায়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান হোসেন, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমন গাজী, স্প্রেইড হিউম্যানিটি বাউফল সরকারি কলেজ শাখার সভাপতি জাবের মাহমুদ, কলেজ শাখার অর্থ সম্পাদক মোঃ মাসুদ, কলেজ শাখার সহ-অর্থ সম্পাদক সাবিহা সরদার নেথী, সদস্য আব্দুল্লাহস অন্যান্য সদস্যবৃন্দ।
