ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩৬
প্রকাশিত : জুন ২১, ২০২৬
আপডেট: জুন ২১, ২০২৬
প্রকাশিত : জুন ২১, ২০২৬

নারী কেলেঙ্কারির অভিযোগে গাইবান্ধায় ট্রাফিক সার্জেন্ট ক্লোজ


আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:
সম্প্রতি নারী কেলেঙ্কারির অভিযোগে গাইবান্ধার ট্রাফিক বিভাগের সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করা হয়েছে। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এরপর পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ থেকে তাকে ক্লোজ করা হয়। গাইবান্ধার ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছে। গত ১৭ জুন রাতের একটি ঘটনায় শুক্রবার রাতে তাকে ক্লোজ করা হয়।
স্থানীয় ও ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি ট্রাফিকের দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ে ফেসবুকে কন্টেন্ট বানাচ্ছিলেন সার্জেন্ট জাহাঙ্গীর। এর সূত্র ধরে নিঝুম নামের এক নারী কন্টেন্ট ক্রিয়েটরের সাথে তার সখ্যতা তৈরি হয়। গত ১৭ জুন রাতে গাইবান্ধা পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকার একটি ভাড়া বাসায় নিঝুম নামের ওই নারী কন্টেন্ট ক্রিয়েটরসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হয়েছিলেন বলে অভিযোগ উঠে। ওইদিন রাতে সেই বাসায় সার্জেন্ট জাহাঙ্গীর ও নিঝুমের অবস্থান বুঝতে পেরে স্থানীয় লোকজন বাসাটি ঘিরে ফেলে এবং তাদের বের হতে বাধা দেয়। পরে তাদের কাছ থেকে মাদক (ইয়াবা) উদ্ধার হয়েছে বলেও জানা যায়।
ঘটনার পর পরই মোটা অঙ্কের আর্থিক লেনদেন ও একটি প্রভাবশালী মহলের হস্তক্ষেপে ওই রাতেই অভিযুক্তদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। এসব বিষয় ঘটনার দিন প্রকাশ না পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার থেকে সরবভাবে ঘুরে বেড়াচ্ছে। এর পরেই তাকে ক্লোজ করে পুলিশের সংশ্লিষ্ট বিভাগ।
এব্যাপারে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন জানান, পলাশবাড়ির ওই ঘটনায় সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সাথে বিষয়টির সত্যতা নিয়ে যাচাই করছে পুলিশ বিভাগ।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram