ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৫২
প্রকাশিত : জুন ১৭, ২০২৬
আপডেট: জুন ১৭, ২০২৬
প্রকাশিত : জুন ১৭, ২০২৬

হিজরি নববর্ষ  উপলক্ষে বর্ণাঢ্য হামদ-নাত মাহফিল অনুষ্ঠিত

তৌসিফ রেজা সৈয়দপুর, নীলফামারী:

হিজরি নববর্ষ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘আলোকবর্তিকা’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য হামদ ও নাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৬জুন) শহরের শহিদ স্মরণী নিকটস্থ এটি অনুষ্ঠিত হয়।ধর্মীয় ভাবগাম্ভীর্য, ইসলামী সংস্কৃতির চর্চা এবং ভ্রাতৃত্বের বন্ধনে মুখর এ আয়োজন স্থানীয় ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে পবিত্র হামদ ও নাত পরিবেশন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ তাহমিদ। এছাড়া কারমাইকেল কলেজের ইসলামি শিক্ষা বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ পারভেজ, মুহাম্মদ আরাফাত ও মুহাম্মদ শামীম তাঁদের সুমধুর কণ্ঠে নাত পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন।
আজমেরী নাত পরিবেশন সংগঠনের শিশু শিল্পী মুহাম্মদ জিশান আশরাফির হৃদয়স্পর্শী পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। মাহফিলের শেষ পর্বে আলোকবর্তিকার নাতশিল্পী মুহাম্মদ মামুন মেরাজি, মুহাম্মদ সোয়েব আশরাফি,  মুহাম্মদ আমজাদ আলী আশরাফি এবং শাহিদ রেজা আশরাফী  নাত পরিবেশন করেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে আলোকবর্তিকার প্রতিনিধি মুহাম্মদ সুজন সংগঠনটির প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য, বিগত এক দশকের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের অবহিত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম মণ্ডল। এ সময় আলোকবর্তিকার প্রতিষ্ঠাতা মুহাম্মদ নাসিম রাযা আশরাফিসহ শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ধর্মীয় আবেগ, সম্প্রীতি ও ইসলামী সাংস্কৃতিক চর্চার এক অনন্য সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি উপস্থিত সবার কাছে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। বক্তারা সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে আলোকবর্তিকার কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram