ঢাকা
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪৯
প্রকাশিত : মে ১৮, ২০২৬
আপডেট: মে ১৮, ২০২৬
প্রকাশিত : মে ১৮, ২০২৬

সাঘাটায় সরকারি গাছ কাটার অভিযোগ' জব্দকৃত কাঠ পুলিশ হেফাজতে

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের পশ্চিম কচুয়া আকন্দের মোড় এলাকায় সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় আবু তাহের নামের জনৈক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি করেছে।

জানা গেছে, সরকারি রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি গাছ কেটে বিক্রির চেষ্টা করা হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে খবর পেয়ে ১৮ মে সকালে বোনারপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্তনকৃত গাছ জব্দ করে থানায় নিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, সরকারি সম্পদ এভাবে কেটে বিক্রি করা হলেও এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা দ্রুত মূল অভিযুক্তসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram