ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪১
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৬
আপডেট: এপ্রিল ২২, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৬

টিডিএসে জনতার প্রধানমন্ত্রী: সবার আগে বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

"সবার আগে বাংলাদেশ" হলো বর্তমান সরকারের একটি মূলনীতি ও রাজনৈতিক কনসেপ্ট, যা জনতার প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক প্রচারিত। এর মূল কথা হলো ব্যক্তিস্বার্থ বা দলীয় স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া। এই ধারণা নিয়ে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) ট্রেনিং শাখা কর্তৃক “জনতার প্রধানমন্ত্রীঃ সবার আগে বাংলাদেশ” শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।

আজ বুধবার (২২ এপ্রিল) সকালে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) এর কার্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

আধুনিক বাংলাদেশ নির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা অপরিসীম। তিনি বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি এবং 'বাংলাদেশী জাতীয়তাবাদ'-এর প্রবর্তন করেন। এরই ধারাবাহিকতায় তাঁরই সুযোগ্য সন্তান জনগনের প্রধানমন্ত্রী আজ। প্রধানমন্ত্রীর আলোচিত সবার আগে বাংলাদেশ ধারণায় কিভাবে ট্রাফিক পুলিশ নিজেদের সম্পৃক্ত করতে পারে তারই আলোকে এই সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারের প্রবন্ধ উপস্থাপন ও মূল বক্তব্য রাখেন প্রশিক্ষণ প্রধান অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম। তিনি তাঁর প্রবন্ধে, আধুনিক বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রীর “সবার আগে বাংলাদেশ” কনসেপ্টের মূল ভিত্তি ও মূলভাবসমূহ যেমন জাতীয়তাবাদ: "আমি বাংলাদেশী, আমার কাছে বাংলাদেশ বড়, আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড়"—এই আদর্শে বিশ্বাসী, স্লোগান ও দর্শন: "আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ", লক্ষ্য: দেশ ও জনগণের কল্যাণের জন্য কাজ করা, একতা ও দেশপ্রেমঃ ছাত্র-জনতাকে নিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা বিষয়টি তুলে ধরেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আহবানকে আমাদের পুলিশের হ্রদয়ে ধারণ করে আমাদের যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া উচিত। তিনি আশা প্রকাশ তাঁর এই সেমিনারের মাধ্যমে টিডিএসে আগত প্রশিক্ষণার্থীরা জনতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নতুন করে জানতে পারবেন। তিনি আরো আশা প্রকাশ করেন প্রশিক্ষণার্থীরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তারাও দেশের উন্নয়নে শরিক হবেন।

সেমিনারে ট্রাফিক স্কুলের কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাঁরা প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন ও সমসাময়িক ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় করেন।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram