ঢাকা
১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫৬
প্রকাশিত : এপ্রিল ৮, ২০২৬
আপডেট: এপ্রিল ৮, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ৮, ২০২৬

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেল উধাও' প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

আবু তাহের, স্টাফ রিপোর্টার :

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে বুধবার গাইবান্ধা প্রেসক্লাবের সম্মুখে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সাধারণ জনগণের মধ্যে বিভিন্ন দাবি সম্মিলিত লিফলেট বিতরণ করা হয়। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য দেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেলা সভাপতি ও দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সহ-সভাপতি খালেদ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উত্তম সরকার, সদস্য খায়রুল ইসলাম, ক্যাবের জেলা সহ-সভাপতি তবারক হোসেন, সদস্য নিখিল চন্দ্র, সাংবাদিক মোস্তাকিন জুয়েল প্রমুখ।

বক্তারা বলেন, সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি অবিলম্বে নিশ্চিত, সয়াবিন তেলের বাজারে সক্রিয় সিন্ডিকেট চক্র চিহ্নিত করে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, বাজারে নিয়মিত ও কার্যকর তদারকি ও অভিযান জোরদার করার দাবি জানান।

সেইসাথে কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া, নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রি তাৎক্ষনিকভাবে বন্ধ করা এবং ভোজ্যতেলের জন্য ফুড-গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করারও দাবি জানান।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram