ঢাকা
৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৭
প্রকাশিত : এপ্রিল ৬, ২০২৬
আপডেট: এপ্রিল ৬, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ৬, ২০২৬

মোংলায় এক সপ্তাহে ১৭ শিশুর শরীরে হামের উপসর্গ

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ

বাগেরহাটের মোংলা উপজেলায় গত এক সপ্তাহে উপজেলাটিতে ১৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। সম্ভাব্য এসব রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ২ থেকে ৫ বছরের মধ্যে হামের উপসর্গ দেখা দেওয়া এসব শিশুদের বয়স ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হামের উপসর্গ থাকা ১৭ শিশুর মধ্যে ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে। ৩ শিশু হাসপাতালে ভর্তি হয়। এখনও হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। আর দুই শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন বলেন, জ্বর, কাশি, সর্দি ও শরীরে চাকা চাকা উঠেছে; এরকম শিশুদের হাসপাতালে আনছেন অভিভাবক ও স্বজনেরা। প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

তিনি বলেন, সচেতনতাই পারে হামের ঝুঁকি কমাতে। জ্বর ও শরীরে চাকা চাকা ওঠার সাথে সাথে হাসপাতালে আসতে হবে। আক্রান্ত রোগীদের বেশি বেশি বেশি করে তরল খাবার খাওয়াতে হবে। রোগীদের ছায়া ও ঠান্ডা জায়গায় রাখতে হবে। তিনি আরও বলেন, যাদের বয়স ২ বছর হয়ে গেছে তাদের হাসপাতালসহ নিকটতম কমিউনিটি ক্লিনিক থেকে হামের টিকা নিতে হবে।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram