

আবু তাহের, স্টাফ রিপোর্টার :
সাঘাটা উপজেলার সাঘাটা গ্রামে শনিবার বিকেল অনুমান ৫ ঘটিকায় জমিজমা সংক্রান্ত বিবাদে ফিরোজ কবির ভুট্টু ও মতলু গ্রুপের লোকজনের মাঝে মারপিটের ঘটনা ঘটেছে। মারপিট ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছে।
আহতদের মাঝে ১০ জনকে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতরা হলেন সাঘাটা গ্রামের মৃত ঈমান আলীর পুত্র ফিরোজ কবির ভুট্টু(৫৫), ফিরোজ কবিরের পুত্র শ্রাবন মিয়া (২৩) শিহাব ইসলাম(২২) ও সালমানের স্ত্রী মীম আক্তার (২১) হালিমের স্ত্রী গোলাপি বেগম(৩৫)।
অপরদিকে দারাজের পুত্র জাহাঙ্গীর আলম (৬০) মতলুবর ওরফে মতলু মিয়া ( ৪০),জাহাঙ্গীরের পুত্র শাকিল হাসান (৩০), মতলুর স্ত্রী নুরফুল বেগম(৩৫), ও জাহাঙ্গীরের স্ত্রী ছাবিরা বেগম(৫৫)। এদের মাঝে ফিরোজ কবির ভুট্টু ও মতলুবর রহমান মতলুর শারিরীক অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় উভয় পক্ষের লোকজনের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে।
এসময় বাড়ির পিছনে একটি টিনের ঘরে আগুন জ্বলতে দেখা যায়। কে বা কাহারা খড়ির ঘরটিতে আগুন দিয়েছে তা জানা যায়নি। তবে স্থানীয়রা দ্রুত আগুন নিভানোর চেষ্টা করলেও তৎক্ষনাৎ ঘরটি আগুনে পুড়ে যায়। তবে ঘরটিতে আগুন দেয়ার ক্ষেত্রে দুই পক্ষের লোকজন একে অপরকে দোষারোপ করছে। পরিস্থিতি শান্ত রাখতে সাঘাটা থানা পুলিশ কয়েকবার ঘটনাস্থলে টহল দিয়েছে। রাতে থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
