ঢাকা
৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২২
প্রকাশিত : এপ্রিল ৪, ২০২৬
আপডেট: এপ্রিল ৪, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ৪, ২০২৬

‎মোংলায় ফসলি জমিতে বালু ভরাটে ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন

রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোংলায় হুকুমদখল করা কৃষি জমিতে বালু ভরাটের প্রতিবাদে ও বকেয়া ক্ষতিপূরণের দাবিতে স্থানীয় জমির মালিক কৃষকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। ‎ ‎শনিবার সংশ্লিষ্ট এলাকায় ‘চিলা ইউনিয়ন কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটি’ আয়োজিত সমাবেশে কয়েকশ কৃষক অংশ নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

কৃষকদের অভিযোগ, মোংলা বন্দর কর্তৃপক্ষের পশুর নদী খনন প্রকল্পের বালু ফেলায় প্রায় ৩২৩ একর ফসলি জমি, চিংড়ি ঘের ও ঘরবাড়ির ভিটেমাটি ধ্বংসের মুখে।

ক্ষতিগ্রস্ত চাষি হুমায়ুন কবির ও আলম গাজী জানান, গত তিন বছর ধরে জেলা প্রশাসন তাদের জমি হুকুমদখল করেছে, কিন্তু কোনো ক্ষতিপূরণ দেয়নি। ‎ ‎সমাবেশে কৃষকরা ৭ কার্যদিবসের মধ্যে পাওনা পরিশোধ না হলে আমরণ অনশন, ভূমি অফিস ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন।

তারা বলছেন, ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত জমিতে কোনো বালু ফেলতে দেওয়া হবে না। ‎ ‎বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন জানিয়েছেন, বন্দর কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত একটি সন্তোষজনক সমাধান করা হচ্ছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram