ঢাকা
২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৯
প্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০২৬

মোংলায় সুন্দরবনের বন্য শুকর জবাই করে পাচারকলে উদ্ধার করেছে এলাকাবাসী

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট:

পুর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন মোংলার সুন্দরবন ইউনিয়নের বুরবুড়িয়া এলাকা দিয়ে পাচারকালে জবাই করা বস্তাবন্দি অবস্থায় একটি বন্য শুকর আটক করে স্থানীয় লোকজন।

‎১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার)রাত ১১টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারি টহল ফাঁড়ী ও কাটাখালি টহলফাড়ির মাঝামাঝি বুরবুড়িয়ার ব্রিজ সংলগ্ন এলাকায় পাচারকারীরা শুকরটি নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে শুকরটিকে ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন বন বিভাগকে খবর দিলে তারা ঘটনা স্থালে এসে গলাকাটা বন্য শুকরটিকে উদ্ধার করতে সক্ষম হন। ‎ ‎বন বিভাগের বৈদ্যমারি এবং কাটাখালি টহল ফাঁড়ির সদস্যরা শুকরটি উদ্ধার করে কেরাসিন ছিটিয়ে মাটিচাপা দেন।

স্থানীয় কয়েকজনের তথ্যমতে গতকাল রাতে একদল পাচারকারী সুন্দরবন থেকে একটি বন্য শুকর শিকার করে জবাই করা অবস্থায় পাচারের চেষ্টা করছিলো। তারা এই মাংস হরিণের মাংস বলে চালিয়ে দিয়ে বিক্রি করে থাকেন। তারা আরও জানান বুরবুড়িয়া এলাকায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা ধাওয়া করে শুকরটিসহ পাচারকারীদের আটকে ফেলার চেষ্টা করার সসয় নানা রকম ভয় ভীতি ও আতংক ছড়িয়েয়ে মটরসাইকেল যোগে চলে যান। তবে ধাওয়া খেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও জবাই করা শুকরটি বস্তাবন্দী অবস্থায় ফেলে রেখে যেতে বাধ্য হয় তারা।

‎খবর পেয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বৈদ্যুমারি টহল ফাঁড়ি এবং কাটাখালি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার রাজিবের নেতৃত্বে বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বনরক্ষীরা ঘটনাস্থল থেকে জবাই করা শুকরটি উদ্ধার করেন। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাচারকৃত ও মৃত বন্যপ্রাণী লোকালয়ে রাখা বা ব্যবহারের সুযোগ না থাকায়, রাতেই বন কর্মকর্তাদের উপস্থিতিতে শুকরটিকে নিরাপদ স্থানে কেরাসিন তেল দিয়ে মাটিচাপা দেওয়া হয়।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে বন কর্মকর্তারা ইফতেখার রাজিব বলেন"মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেয়ে চাঁদপাই এসিএফ ও স্টেশন কর্মকর্তার নির্দেশক্রমে ঘটনাস্থল থেকে একটি গলাকাটা শুকর বস্তা বন্দি অবস্থায় উদ্ধার করি পরে শুকুরটিকে ডিসপোজ করার জন্য যথাযত স্থানে গিয়ে ডিসপোজ করি আপাতত কোন অপরাধীকে চিহ্নিত করা সম্ভব হয়নি। কিন্তু পরবর্তীতে এই ঘটনায় জড়িত কোন অপরাধীকে পাওয়া মাত্র তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ‎তারা আরো জানিয়েছেন সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রানী রক্ষায় বন বিভাগের এই সকল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram