

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:
পটুয়াখালীতে বিএসটিআই এর অভিযানে মেয়াদোত্তীর্ন পন্য সংরক্ষণ বিক্রয় এবং বিক্রয়কৃত পন্যের মোড়কে আমদানিকারকের বিবরণ মুল্য না থাকায় দুই ব্যাবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে পটুয়াখালী সদর পৌর নিউমার্কেট এলাকায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামীম নূর ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল হাসিব মো. তাসফিকুল ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
প্রসিকিউটর হিসাবে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, পটুয়াখালী এর কর্মকর্তা আক্তারুজ্জামান জনি, ফিল্ড অফিসার (সিএম) ও আশিকুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) অংশগ্রহণ করেন।
এসময় নিউ খান স্টাইলে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ধারা ২৪(৭)/৪১ অনুযায়ী ৫ হাজার টাকা এবং রংধনু কসমেটিকস এর বিক্রয়কৃত পণ্যের মোড়কে আমদানিকারকের বিবরণ ও মূল্য উল্লেখ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ধারা ২৪/৪১ অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই কর্তৃপক্ষ বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
