

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফলে পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম আনিচুর রহমান মাস্টার স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায় পরিবারের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মো. ইমন মাতুব্বর, রায়হান রাফি এবং তাহসান সিহাব এর তত্ত্বাবধানে চিড়া, চিনি, খেজুর, বুট ও মুরি দেওয়া হয় । সার্বিক সহায়তায় ছিলেন, বাইত উদ্দিন, হিমেল হাওলাদার, রুমান হোসেন, মোস্তাফিজুর রহমান, ইমদাদুল হক অলি, হালিম হাওলাদার, সাদ্দাম হোসেন সুজন, সাদ্দাম মুন্সি, রাকিব, কাওছার রহমান, মুন,সজিব, রাফসান টিটু, নাঈম ও সিয়াম।
