

এস এম আওলাদ হোসেন স্টাফ রিপোর্টার: ঢাকা।।
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬” প্রদান ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। মানবাধিকার প্রতিদিনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে Star Bangladesh Media-এর যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর বিজয়নগরে অবস্থিত Economic Reporters Forum (ইআরএফ) অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, চলচ্চিত্র তারকা, সঙ্গীতশিল্পী, ফ্যাশন মডেল ও নৃত্যশিল্পীদের উপস্থিতিতে ই-ক্রয় প্রেজেন্ট’স “স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬” প্রদান, ফ্যাশন শো ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পাওয়ার্ড বাই ছিল এফআইইএফ, কো-পাওয়ার্ড বাই আদিত্য, স্পন্সর উপার্জন মার্ট। মিডিয়া পার্টনার ছিল ATN Bangla এবং প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক কালের সমাজ ও দৈনিক সবুজ বাংলাদেশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও Bangladesh Nationalist Party (বিএনপি)’র সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সিনিয়র ভাইস চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকি, এ.কে.এম. মুশফিকুল আলম (ব্যবস্থাপনা পরিচালক, ই-ক্রয়), আব্দুর নূর মো. ইয়াহিয়া (ব্যবস্থাপনা পরিচালক, উপার্জন মার্ট), জি.এম. শহিদুল ইসলাম (চেয়ারম্যান, পরিবেশ সংরক্ষণ মানবাধিকার বাস্তবায়ন সাংবাদিক সোসাইটি), অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ (বাংলাদেশ সুপ্রিম কোর্ট), সঙ্গীতশিল্পী সোহেলী সুলতানা, ডা. শেখ মুহাম্মাদ মুনির হুসাইন এবং ডা. শারমিন জাহান কাদেরসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফ্যাশন শো’র শো-স্টপার ছিলেন মো. ইমতিয়াজ। দলীয় নৃত্য পরিচালনায় ছিলেন জামিল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার আছিফুর রহমান (প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়া)।
সঞ্চালনা করেন স্বর্ণপদকপ্রাপ্ত উপস্থাপক ও আবৃতিকার সবুজ রায়। শোবিজ, সাংস্কৃতিক অঙ্গন, মিডিয়া ও সাংবাদিকতা, ব্যবসা-বাণিজ্য, আইসিটি, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং এবং নারী উদ্যোক্তা খাতে মানবিক কাজ ও সফল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ দেশের বরেণ্য ৪০ জনকে স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬-এ ভূষিত করা হয়। এর মধ্যে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় দৈনিক নতুন কাগজ পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি, সাংবাদিক ও কলামিস্ট এস এম আওলাদ হোসেন ‘Star Icon Leadership Award ২০২৬’ অর্জন করেন। বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া একই অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।
অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তার পক্ষে ছেলে এস এম নাফিউল রিয়াদ (ফাহিম) শুভেচ্ছা স্মারক ও সনদপত্র গ্রহণ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে অন্যায়, অপরাধ ও মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রেখে আসছেন এস এম আওলাদ হোসেন। দেশ, মাটি ও মানুষের কল্যাণে নিরলস কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মানে ভূষিত করা হয়েছে বলে আয়োজকরা জানান।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় এস এম আওলাদ হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সত্য ও ন্যায়ের পক্ষে তার লেখনী অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
