ঢাকা
১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৯
প্রকাশিত : ফেব্রুয়ারি ১০, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাউফলে শিক্ষার্থী পূর্ণিমা'র পড়াশোনার দায়িত্ব নিলেন স্প্রেইড হিউম্যানিটি

নিলা, বাউফল, পটুয়াখালী:

দীর্ঘদিন ধরে পটুয়াখালীর বাউফলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, খাদ্য সামগ্রী বিতরণ, শীতার্তদের বস্ত্র বিতরণ, অসুস্থদের চিকিৎসা সেবা, অসহায় শিক্ষার্থীদের বই বিতরণ ও আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন মানবিক সংগঠন স্প্রেইড হিউম্যানিটি।

তারওই অংশ হিসেবে গতকাল সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে বাউফল সদর ইউনিয়নের দক্ষিণ গোসিংগা মৃত্যু কালু ওরফে আলুর ছোট মেয়ের সম্পূর্ণ পড়ালেখার দায়িত্ব নেয় স্প্রেইড হিউম্যানিটি। কালুর মৃত্যুর পর পরিবার খুব অসহায় দিনযাপন করছে এবং পরিবারের ছোট মেয়ে পূর্ণিমা পড়াশোনা করতে পারছে না। খবর পেয়ে স্প্রেইড হিউম্যানিটি'র সভাপতি বাউফল ইউনিয়নের দক্ষিণ গোসিংগা কুলু বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন।

পরে কালু ওরফে কুলুর ছোট মেয়েকে সাবপুরা মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি করান। এবং পড়াশোনার জন্য গাইড, খাতা, কলম, স্কুল ড্রেস এর ব্যবস্থা ও ভর্তি দেওয়া হয়। সংগঠনের সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন বলেন, পূর্ণিমা যতদিন পড়াশোনা করতে চায় ততদিন ওর পড়াশোনা খরচ আমাদের স্প্রেইড হিউম্যানিটি বহন করবে ইনশাআল্লাহ।

নারী ও শিশু সম্পাদক জিনিয়া বলেন, আমাদের ২০২৬ সালের বার্ষিক পরিকল্পনায় আমরা সিদ্ধান্ত নেই নারী ও শিশুদের নিয়ে সর্বোচ্চ কাজ করবো ইনশাআল্লাহ। সেই পরিকল্পনার অংশ হিসেবে এই বছরের প্রথমেই আমরা বাউফল ইউনিয়নের পূর্ণিমার পড়ালেখার সম্পূর্ণ দায়িত্ব নেই। এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান হোসেন, সহ-অর্থ সম্পাদক জেবিকা মানিক ঐশী, দপ্তর সম্পাদক সাইমন, সহ-দপ্তর সম্পাদক ইবাদুর রহমান রাফি, নারী ও শিশু সম্পাদক জিনিয়া, সহ-নারী ও শিশু সম্পাদক- মারিয়া আক্তার আদিবা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফারজানা আক্তার সুমাসহ অন্যান্য সদস্যরা।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram