ঢাকা
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:২৯
প্রকাশিত : ফেব্রুয়ারি ৭, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ৭, ২০২৬

উপকূলে ১০ প্লাটুন কোস্ট গার্ড মোতায়েন'কেন্দ্রে প্রথমবার থাকবে ড্রোনের নজরদারি

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে ইতিহাসে প্রথমবারের মত উপকূলের ৬৬টি ভোটকেন্দ্রে ড্রোন ক্যামেরায় নজরদারি চালাবে কোস্ট গার্ড পশ্চিম জোন। সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবির পাশাপাশি ভোটকেন্দ্রগুলোতে ১০ প্লাটুন কোস্ট গার্ড সদস্য কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করবেন।

‎শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। ‎ ‎কোস্ট গার্ড পশ্চিম জোন জানিয়েছে, নির্বাচন উপলক্ষে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহে দায়িত্ব পালন করবে।

এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন উপকূলীয় অঞ্চল খুলনা-১, খুলনা-৬ এবং পিরোজপুর-৩ আসনের দাকোপ, কয়রা এবং মঠবাড়িয়া উপজেলার নির্ধারিত নির্বাচনী এলাকাসমূহে ১৬টি ইউনিয়নের ৬৬টি ভোটকেন্দ্রে ১০ প্লাটুনে ৫৮৮ জন কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাসমূহে বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন ক্যামেরায় নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মিডিয়া কর্মকর্তা জানান, একটি জবাবদিহিমূলক, জনকল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার একই দিনে গণভোটের আয়োজন করেছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে দায়িত্বপূর্ণ এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করে যাবে।

এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্ট গার্ড জাতির নিকট প্রতিশ্রুতিবদ্ধ এবং অর্পিত দায়িত্ব পালনে সদা তৎপর থাকবে।’ ‎

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram