ঢাকা
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:১২
প্রকাশিত : ফেব্রুয়ারি ৬, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ৬, ২০২৬

বাউফলে ১১দলীয় ঐক্যজোটের বিশাল জনসভা

নিলা, বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ

বিগত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা আমাদেরকে চাঁদাবাজি টেন্ডারবাজি মামলাবাজি ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে। এই বাংলাদেশকে পাল্টে দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। ১৩ তারিখের সূর্য উদিত হবে পিঠে নিয়ে ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন যদি আমাদেরকে সুযোগ দেন, তবে আমাদের দুই হাতের ১০ আঙ্গুলের চেয়েও দেশটা পরিস্কার থাকবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১২টায় পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জামায়াতে ইসলামী আমীর ড. শফিকুর রহমান।

বাউফল উপজেলা জামায়াতে ইসলামি আমির মাওলানা ইসহাকের সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী জনসভায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল মহানগরী আমির জহির উদ্দিন বাবুর, পটুয়াখালী জেলা আমির নাজমুল হোসেন, ছারছীনা দরবার শরীফের ছোট হুজুর আরিফ বিল্লাহ সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন ও বাউফল আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড.শফিকুল ইসলাম মাসুদ। আয়োজিত জনসভায় জেলা বিভাগ ও উপজেলার ১১দলীয় জোটের প্রার্থীরা অংশ গ্রহণ করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram