ঢাকা
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৫৪
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৬

জাতীয় গ্রন্থাগার দিবসে জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ:

"জ্ঞানই মুক্তি,আগামীর ভিত্তি" এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশে সরকারি ও বেসরকারিভাবে পালিত হচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জ সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার এর যৌথ আয়োজনে বর্নাঢ্য রালী,আলোচনা ও পুরস্কার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মানিকগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান (সহকারী পরিচালক) শেখ রুবেল এর সভাপতিত্বে ও জুনিয়র লাইব্রেরীয়ান হালেমা মুন্নীরর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. নাজমুল হাসান খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহকারী কমিশনার(শিক্ষা) মো.আল জুনাইদ,জেলা শিক্ষা অফিসার মো. আমিনুর হোসেন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোকুল চন্দ্র দেবনাথ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দেওয়ান হাফিজুর রহমান, সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবুল ইসলাম সিকদার, এনপিআই পরিচালক ড.মোহাম্মদ ফারুক হোসেন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ মোল্লা, কবি আনিসুর রহমান খান আলিনুর, বেগম রোকেয়া গণ পাঠাগার এর নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম,বিশ্ব সাহিত্য কেন্দ্রের জেলা সমন্বয়ক মো. আলামিন খান, প্রমুখ। বক্তারা বলেন আগামী প্রজন্মের জন্য প্রকৃত শিক্ষার ভিত্তি গড়তে হলে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানে করতে হলে আলোকিত মানুষ গড়তে হবে। তাঁর জন্য অবশ্যই পাঠাগার আন্দোলন জোরদার করতে হবে।

আলোচনা শেষে উদ্যমী পাঠক ও বই পাঠ প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram