ঢাকা
৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৫৯
প্রকাশিত : ফেব্রুয়ারি ৪, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ৪, ২০২৬

বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ আটক ২

নিলা,বাউফল (পটুয়াখালী)
প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ
মাদক ব্যবসায়ী স্বামী ও স্ত্রীকে আটক করা হয়েছে।

আটককৃতদের কাছ থেকে নগদ অর্থ, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অপরাধসংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সেনা সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাউফল আর্মি ক্যাম্পের একটি দল উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পঞ্চায়েত এলাকার একটি বাড়ি থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন, পঞ্চায়েত গ্রামের মো. রিপন খাঁ (৩৫) ও তার স্ত্রী মোছা. মিনারা বেগম (৩৩)।

এ সময় তাদের হেফাজত থেকে নগদ ৬০ হাজার ৩৫০ টাকা, ২২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন, দুটি দেশীয় অস্ত্র, ভুয়া কবিরাজি চিকিৎসার সরঞ্জামাদি ১০ প্যাকেট এবং গাঁজা মাপার একটি ডিজিটাল মেশিন উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্র আরো জানায়, উদ্ধারকৃত আলামত ও আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানের পর আটককৃত দুইজন এবং উদ্ধারকৃত সব আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকাবাসী সেনাবাহিনীর এ অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram