ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২৪
প্রকাশিত : জানুয়ারি ২৪, ২০২৬
আপডেট: জানুয়ারি ২৪, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ২৪, ২০২৬

গোবিন্দগঞ্জে উদ্ধারের দুই বছর পর ১২টি ককটেল নিষ্ক্রিয় করা হলো

আবু তাহের, স্টাফ রিপোর্টার :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইনশৃংখলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া অবিস্ফোরিত ১২ টি ককটেল নিস্ক্রিয় করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা থেকে আসা বোমা ডিসপোজাল (এ টি ইউ) এর দশ সদস্যের একটি টিম থানা চত্বরে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ককটেলগুলো ধ্বংস করে।

এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক, ওসি (তদন্ত) পবিত্র কুমার ও এস আই সেলিম রেজাসহ পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ জানায়, গত বছরের ১৬ ডিসেম্বর রাত পৌনে ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংক কোমরপুর শাখার সামনে থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এর আগে ২০২৩ সালে ৮ টি ককটেল উদ্ধার করা হয়। এর পর উদ্ধার হওয়া মোট ১২ টি ককটেল থানায় সংরক্ষিত ছিল।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধার হওয়া ককটেলগুলো বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে সফলভাবে ধ্বংস করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram