ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২৪
প্রকাশিত : জানুয়ারি ২১, ২০২৬
আপডেট: জানুয়ারি ২১, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ২১, ২০২৬

গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ৪০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

আবু তাহের, স্টাফ রিপোর্টার :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়। জেলা রিটার্নিং ও জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা আজ বুধবার ( ২১ জানুয়ারি) গাইবান্ধার ৫ টি আসনে ৪০ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।এর মধ্যে ৩২জন দলীয় এবং ৮জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে ।

২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ডা: জিয়াউল ইসলাম (ধানের শীষ) জামায়েতের প্রার্থী মাজেদুর রহমান (দাড়িপাল্লা ), জাতীয় পার্টির প্রার্থী মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল ) , ইসলামী আন্দোলনের প্রার্থী রমজান আলী(হাতপাখা), বাসদের মার্কসবাদী পরমানন্দ দাশ (কাঁচি), ,আমজনতা পাটির কাউসার আজম হান্নু (প্রজাপতি ), স্বতন্ত্র প্রার্থী সালমা আক্তার¿ (কলস),সতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন (ঢ়েঁকি) । গাইবান্ধা (সদর)-২ আসনে বিএনপির প্রার্থী আনিসুজ্জামান খান বাবু (ধানের শীষ), জামায়েতের প্রার্থী আব্দুল করিম (দাড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ সরকার (লাঙ্গল), সিপিবির প্রার্থী মিহির ঘোষ (কাস্তে), বাসদ মার্কসবাদীর প্রার্থী আহসানুল হাবীব সাঈদ (কাঁচি), ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল মাজেদ( হাতপাখা ), জনতার দলের প্রার্থী শাহেদুর জাহান (কলম)।

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে বিএনপির প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক (ধানের শীষ), জামায়েতের প্রার্থী নজরুল ইসলাম (দাড়িপাল্লা), ইসলামি আন্দোলনের প্রার্থী এটিএম আওলাদ হোসাইন (হাতপাখা), গণঅধিকার পরিষদের প্রার্থী সুরুজ মিয়া (ট্রাক ), সিপিবির প্রার্থী আব্দুল্লাহ আদিল (কাস্তে )ও জাতীয় পার্টির প্রার্থী মইনুল রাব্বি চৌধুরী (লাঙ্গল)। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব শামীম কায়সার লিংকন ( ধানের শীষ), জামায়েতের প্রার্থী ডা. আব্দুর রহিম ((দাড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী কাজী মশিউর রহমান (লাঙ্গল), ইসলামি আন্দোলনের প্রার্থী তহিদুল ইসলাম তুহিন), (হাতপাখা)বা হাতপাখা বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পাটির প্রার্থী আতোয়ারুল ইসলাম (কোদাল ),স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দ ।

গাইবান্ধা-৫(সাঘাটা-ফুলছড়ি) আসনে বিএনপির প্রার্থী ফারুক আলম সরকার (ধানের শীষ), জামায়েতের প্রার্থী ওয়ারেছ আলী (দাড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), বাসদের মার্কসবাদী প্রার্থী রাহেলা খাতুন (কাঁচি), ইসলামী আন্দোলনের প্রার্থী অ্যাডভোকেট আজিজুল ইসলাম (হাতপাখা), গণধিকার পরিষদের প্রার্থী সামিউল ইসলাম (ট্রাক ) কমিউনিস্ট পাটির প্রার্থী নীরব দাস র্(কাস্তে), ,স্বতন্ত্র প্রার্থী হাসান মেহেদী বিদ্যুৎ (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (হাঁস) এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট গোলাম শহীদ রন্জু (মটর সাইকেল)।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram