ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২৩
প্রকাশিত : জানুয়ারি ২১, ২০২৬
আপডেট: জানুয়ারি ২১, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ২১, ২০২৬

মানিকগঞ্জে প্রাকৃতিক সহিংসতা প্রতিরোধের ডাক

মো. নজরুল ইসলামঃমানিকগঞ্জ:

"প্রাকৃতিক সহিংসতা প্রতিরোধ করি, সবুজ বিশ্ব গড়ি" এই স্লোগান নিয়ে আজ মানিকগঞ্জের ঘিওর অঞ্চলের উপজেলা পরিষদ সংলগ্ন সালেমা বেগম বাসভবনে ২১জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও গ্রিণ কোয়ালিশন এর যৌথ আয়োজনে কৃষিপ্রতিবেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলা, খাদ্য সার্বভৌমত্ব অর্জন ও সবুজ সংহতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অধ্যাপিকা সালেমা বেগম এর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘিওর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার পরিতোষ চন্দ্র বিশ্বাস।

সার বিষ কীটনাশকের বিকল্প জৈব কৃষি চর্চা ও প্রাকৃতিক উৎস সুরক্ষায় করণীয় বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম। আলোচনায় আরও অংশগ্রহণ করেন অধ্যাপক অজয় কুমার রায়,কমরেড দুলাল বিশ্বাস, (অবঃ) এম এ মোন্নাফ খান, কবি আব্দুস সাত্তার, কবি দেলোয়ার হোসেন, শাহসুফী আজিজুর রহমান, কবি শামসুল আলম প্রমুখ। আলোচনায় বক্তারা তাদের এলাকার কৃষিজ স্থানীয় সমস্যা তুলে ধরেন এবং বিকল্প কৃষির উনয়নে কৃষি প্রতিবেশ বিদ্যা চর্চার আহবান জানান।

কর্মসূচী শেষে ঘিওর উপজেলা গ্রিণ কোয়ালিশন কমিটিতে অধ্যাপিকা সালেমা বেগম কে আহবায়ক ও কবি দেলোয়ার হোসেন কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram