ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২৪
প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৬
আপডেট: জানুয়ারি ২০, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৬

গাইবান্ধায় পিতার দায়েরকৃত মামলায় পুত্র গ্রেফতার

আবু তাহের, স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার পলাশবাড়ীতে সম্পত্তি লিখে নেয়ার পর বৃদ্ধ পিতা-মাতাকে অমানুষিক নির্যাতন ও বসতবাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় অভিযুক্ত পুত্রকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রাম থেকে অভিযুক্ত পুত্র হাসানুর রহমান হাসু (৫০) কে গ্রেফতার করা হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ মাহাবুব ইসলাম (৭২) ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে তাদের একমাত্র পুত্র ও পুত্রবধূর সঙ্গে একই বাড়িতে বসবাস করছিলেন। পারিবারিক বিশ্বাস ও সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে তারা বসতবাড়ি ও অন্যান্য সম্পত্তি পুত্রের নামে লিখে দেন।

পরবর্তীতে পুত্র হাসানুর রহমান ও তার স্ত্রী উম্মে মাহাবুবা সোমা (৪৫) যৌথভাবে বৃদ্ধ পিতা-মাতার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে । একপর্যায়ে বৃদ্ধ দম্পতিকে খাবার না দেয়া, গালিগালাজ, মারধরসহ নানাভাবে নির্যাতন করা হয় এবং একাধিকবার বসতবাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা চালানো হয়। নিরুপায় হয়ে নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় বৃদ্ধ পিতা মাহাবুব ইসলাম গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখে পলাশবাড়ী থানায় এজাহার করেন। যার মামলা নং–৪ দায়ের করেন। স্থানীয়দের মতে, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সন্তান কর্তৃক বাবা-মায়ের প্রতি এমন অমানবিক আচরণ সামাজিক অবক্ষয়ের দৃষ্টান্ত বলে মন্তব্য করে। পলাশবাড়ী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে এবং অপর অভিযুক্ত পুত্রবধূকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram