ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২৪
প্রকাশিত : জানুয়ারি ১৯, ২০২৬
আপডেট: জানুয়ারি ১৯, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ১৯, ২০২৬

গাইবান্ধায় ৯ পুলিশ সদস্যের পদোন্নতি

আবু তাহের, স্টাফ রিপোর্টার:

গাইবান্ধা জেলায় নায়েক ও কনস্টেবল পদ থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই–নিঃ) পদে পদোন্নতিপ্রাপ্ত ৯ জন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন জেলা পুলিশ সুপার।

মঙ্গলবার (১৯ জানুয়ারী) গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন। এ সময় পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি দায়িত্ব পালনে শৃঙ্খলা ও জনগণের সেবায় সর্বোচ্চ আন্তরিকতা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (নিঃ) অপরাধ শাখা, গাইবান্ধা হিফজুল আলম মুন্সীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram