ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১২
প্রকাশিত : জানুয়ারি ১৯, ২০২৬
আপডেট: জানুয়ারি ১৯, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ১৯, ২০২৬

বাউফলে ইউপি সচিবের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ

নিলা, বাউফল, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলে নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে তথ্য জানতে চাওয়াকে কেন্দ্র করে উপজেলার কাছিপাড়া ইউনিয়ন পরিষদের সচিব ও তার ভাইয়ের বিরুদ্ধে এক সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। রবিবার (১৮জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকের নাম রুবেল হোসেন। তিনি দৈনিক জনতার জমিন পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি এবং বাউফল রিপোর্টারস ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিক জানান, গত ডিসেম্বর মাসে কাছিপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মাহামুদুল হাসান হিরনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দেন ইউপি সদস্যরা। এর মধ্যেই নতুন করে অভিযোগ ওঠে— সদস্যদের সঙ্গে আলোচনা ছাড়াই অবৈধ লেনদেনের মাধ্যমে তিনি একজন উদ্যোক্তা নিয়োগ দিয়েছেন। সচিবের কার্যালয়ে গিয়ে অভিযোগের বিষয় জানতে চাইলে সেখানে উপস্থিত সচিবের ভাই মইনুল ইসলাম সাংবাদিক রুবেলের ভিডিও ধারণ শুরু করেন।

এসময় রুবেল তাকে ভিডিও করতে বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে সচিব ও তার ভাই অতর্কিত হামলা চালান। এতে সাংবাদিক রুবেল হোসেন শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং তার মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। তাতক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন বাউফল রিপোর্টাস ইউনিটি ও পটুয়াখালী জেলা প্রেসক্লাব।

অভিযোগের বিষয়ে জানার জন্য ইউপি সচিব মাহামুদুল হাসান হিরন ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। পরে ক্ষুদে বার্তা পাঠিয়েও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বাউফল থানার পরিদর্শক আতিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram