ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১২
প্রকাশিত : জানুয়ারি ১৯, ২০২৬
আপডেট: জানুয়ারি ১৯, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ১৯, ২০২৬

সড়কে গতিরোধকের দাবিতে গণস্বাক্ষর

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার:

লক্ষ্মীপুর–রায়পুর–চাঁদপুর–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে প্রতিদিনই ঝুঁকিপূর্ণভাবে সড়ক পার হতে হচ্ছে শত শত শিক্ষার্থীকে। দ্রুতগতির যানবাহনের কারণে স্কুল ছুটির সময় শিশু ও কিশোরদের জীবনের ওপর নেমে আসে চরম শঙ্কা

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রায়পুর উপজেলার এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের সামনে এমনই একটি দৃশ্য দেখা যায়।

ছুটির ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা বাড়ির পথে বেরিয়ে পড়লে মহাসড়কে একের পর এক দ্রুতগতির যান চলাচলের কারণে তারা দৌড়ে এগিয়ে আবার পিছিয়ে যেতে বাধ্য হয়। এ সময় শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ অবস্থান দেখে এগিয়ে আসেন সালেহা মুক্তা নামের এক শিক্ষিকা। তিনি নিজ উদ্যোগে শিক্ষার্থীদের হাত ধরে মহাসড়ক পার করে দেন। তাঁর এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে।

স্থানীয়রা জানান, ওই মহাসড়কের পাশে একাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরেই এখানে কোনো স্পিড ব্রেকার বা নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

গত বছর সড়ক পারাপারের সময় জহির হোসেন নামে এক সরকারি কর্মচারী প্রাণ হারান বলেও জানান তারা। এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্যোগে মহাসড়কের ওই অংশে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে শিক্ষার্থীরা গণস্বাক্ষর সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছেন।

স্থানীয়দের দাবি, দ্রুত স্পিড ব্রেকার ও সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করা হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram