ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১১
প্রকাশিত : জানুয়ারি ১৮, ২০২৬
আপডেট: জানুয়ারি ১৮, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ১৮, ২০২৬

বাউফলে দেবরের দায়ের কোপে ভাবী গুরুতর আহত

নিলা বাউফল, পটুয়াখালী প্রতিনিধি"

পটুয়াখালীর বাউফলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাবিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে।

রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

বাদীর অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বড় ভাই রুহুল আমীন মৃধার সাথে ছোট ভাই ওবায়দুর রহমানের সাথে বসত ভিটি নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সকালে বাড়ীর একটি মেহগনি গাছের ডাল কাটেন ওবায়দুর। ওই সময় বাঁধা দিলে ওবায়দুরের হাতে থাকা দা দিয়ে বড় ভাইয়ের স্ত্রী আকলিমা বেগম (৫০) এর মাথার ওপর কোপ দেয়। মুহুর্তে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত ওবায়দুর রহমান বলেন, আমি গাছ কাটতে গেলে আমার বড় ভাই রুহুল আমীন মৃধার স্ত্রী আমাকে বাঁধা দিলে হাতাহাতি হয়। তখন আমার হাতে দা ছিলো। তবে আমি তাকে কোপ দেইনি। তারাই আমার ছেলে ও আমাকে মারধর করেছে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান, আহত নারীর মাথায় ধাড়ালো বস্তুর আঘাতের ক্ষত রয়েছে। তবে তিনি আশংকামুক্ত।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, আমি পটুয়াখালীতে অবস্থান করায় বিষয়টি জানা নেই। বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram